ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

ইশিহিডি সোগা জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক মন্ত্রিপরিষর সচিব ইশিহিডি সোগা। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

শারীরিক অসুস্থতার কারণে তার পূর্বসূরি শিনজো অ্যাবের পদত্যাগের পর বুধবার তার ডানহাত বলে পরিচিত সোগা প্রধানমন্ত্রী পদে সহজ জয় পেয়েছেন।

এর আগে সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন তিনি।

নিম্নকক্ষের স্পিকার টাডামোরি ওশিমা বলেন, ভোটের ফল অনুসারে, ইশিহিডি সোগাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে আমাদের হাউস।

৭১ বছর বয়সী সোগা পার্লামেন্টের সদস্যদের বৈধভাবে পড়া ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়েছেন।

প্রার্থিতা ঘোষণার সময়েই দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী অ্যাবের শুরু করা বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। যার মধ্যে অ্যাবের ‘অর্থনৈতিক কৌশল’ অ্যাবেনোমিক্স অন্যতম।

দায়িত্বগ্রহণের পর অতিসংক্রামক করোনাভাইরাসের মোকাবেলার পাশাপাশি তাকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হবে তাকে।

মহামারীর কারণে দেশটির অর্থনীতিও বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণ দরকার বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। জনসংখ্যার এক তৃতীয়াংশেরই বয়স ৬৫ বছরের বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

ইশিহিডি সোগা জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত

আপডেট সময় ১২:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০