ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা

লাদাখ সীমান্তে অপটিক্যাল ফাইবার কেবল পাতছে চীন, চিন্তা বাড়ছে ভারতের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

লাদাখ সীমান্তে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবার অপটিক্যাল ফাইবার কেবল পাতছে চীন। সরকারের দুই শীর্ষ সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি-র একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। উপগ্রহ চিত্র থেকেই কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এমন তথ্য এসেছে।

চীনের এই পদক্ষেপ দেখে বিশেষজ্ঞদের ধারণা, কূটনৈতিক স্তরে যতই উচ্চপর্যায়ের আলোচনা চলুক না কেন, লাদাখে দীর্ঘদিন ধরেই সংঘাতের পরিস্থিতি বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে চীন।

সূত্রের খবর অনুযায়ী, এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করলে অনেক নিরাপদভাবে তথ্যের আদান-প্রদান করা যায়৷ যা সহজে চুরি করা যায় না।ফরওয়ার্ড পোস্টে থাকা বাহিনীর সঙ্গে সেনাঘাঁটির যোগাযোগ রক্ষার জন্যই অপটিক্যাল ফাইবার কেবল পাতা হচ্ছে।
আপাতত প্যাংগং তাসো লেকের দক্ষিণে নিজেদের এলাকায় এই ধরনের কেবলের ফাঁদ পাতার কাজ চীন শুরু করেছে। বিষয়টি নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে কোন মেলেনি।

এই মুহূর্তে প্যাংগং তাসো লেকের দক্ষিণে বেশ কয়েকটি জায়গায় মাত্র কয়েকশো মিটারের ব্যবধানে অবস্থান করছে চীন এবং ভারতের সেনাবাহিনী। এই অবস্থায় অপটিকাল ফাইবার কেবলের মাধ্যমে চীনা সেনারা দ্রুত তথ্যের আদান-প্রদান করতে সক্ষম হলে তা ভারতীয় বাহিনীর কাছে উদ্বেগেরই বিষয়।

এক সরকারি কর্মকর্তার দাবি, কয়েক মাস আগে প্যাংগং তাসো লেকের উত্তর দিকেও চীনা ভূখণ্ডের মধ্যে একই ধরনের কেবল পাতা রয়েছে বলে জানতে পেরেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। এবার প্যাংগং লেকের দক্ষিণে অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজ সারছে চীন৷

যোগাযোগ রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনী রেডিও কমিউনিকেশনের উপরেই নির্ভরশীল। এই যোগাযোগের মাধ্যমে কী তথ্য আদান-প্রদান হচ্ছে, শত্রুপক্ষ আঁড়ি পেতে তা জেনে নিতে পারে। কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সে রকম কোনও আশঙ্কা নেই বললেই চলে। পাশাপাশি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ছবি, ডকুমেন্ট আদান-প্রদান করা সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল

লাদাখ সীমান্তে অপটিক্যাল ফাইবার কেবল পাতছে চীন, চিন্তা বাড়ছে ভারতের

আপডেট সময় ০১:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০