ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মহড়ায় অংশ নিতে ৬ দেশকে রাশিয়ার আমন্ত্রণ, থাকছে ৮০ হাজার সেনা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ককেশাস-২০২০ সামরিক মহড়ায় অংশ নিতে ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। মহড়া চলবে ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান, চীন, পাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও মিয়ানমারকে মহড়ায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া আজারবাইজান, কাজাখস্তান ও তাজিকিস্তানসহ আরও ছয়টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে। রাশিয়ার নেতৃত্বে এই যৌথ মহড়ায় ৮০ হাজার সেনা অংশ নেবে।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত বিষয়গুলো এ মহড়ায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এর আগে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়ায় প্রতিরক্ষা কৌশল রপ্ত করার ওপর বিশেষ জোর দেয়া হবে। এছাড়া শত্রুপক্ষকে ঘেরাও করে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলোও গুরুত্ব পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মহড়ায় অংশ নিতে ৬ দেশকে রাশিয়ার আমন্ত্রণ, থাকছে ৮০ হাজার সেনা

আপডেট সময় ১১:২৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০