ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পটুয়াখালীতে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন হস্তান্তর

আকাশ জাতীয় ডেস্ক:  

কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ব্যক্তিগত উদ্যোগে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২টি আধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন দিয়েছেন অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধার মেয়ে শামিমা হাসনাত শিল্পী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. মতিনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

নাভানা কোম্পানির ২টি আধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেন সাবেক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি ও ডা. আতিকুর রহমানসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগেও শামিমা হাসনাত শিল্পী করোনা রোগীর চিকিৎসার জন্য নাভানা কোম্পানির ৩টি ভেন্টিলেশন মেশিন, ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, পিপিই, হ্যান্ড গ্লাভস, হেড ক্যাপ ও ডিজিটাল থার্মমিটারসহ বিভিন্ন সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী জেলা প্রশাসক এর মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, সরকারের পাশাপাশি সংকট মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বৃদ্ধির জন্য বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে সহযোগিতা করায় অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা ও তার মেয়ে শামিমা হাসনাতকে ধন্যবাদ জানান এবং সেইসঙ্গে সমাজের বিত্তবানদের করোনা রোগীদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পটুয়াখালীতে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন হস্তান্তর

আপডেট সময় ০৬:২০:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০