ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

করোনায় আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু

আকাশ বিনোদন ডেস্ক : 

প্রাণ সংহারী ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু। তিনি শাসকষ্টে ভুগছেন।

শনিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে মহাখালি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

জানা গেছে, করোনা ছাড়াও শরীরে আরো বেশকিছু ‘ক্রিটিক্যাল’ সমস্যা আছে সাদেক বাচ্চুর। তবে সেগুলো এই মুহূর্তে ঠিক থাকলেও ফুসফুসের ইনফেকশনটা নিয়ে শঙ্কিত তার পরিবার।

সাদেক বাচ্চুর মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবিন জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গেল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তার করোনা টেস্ট করা হয়। শুক্রবার যার ফল পজিটিভ এসেছে।

সাদিকা ফাইরুজ বলেন, করোনা পজিটিভ জানার পর শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে মহাখালি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানেই বাবার চিকিৎসা চলবে।

‘চিকিৎসকরা জানিয়েছেন বাবার এই অবস্থা রিকভার করতে কিছুদিন সময় লাগবে। কারণ ফুসফুসের ইনফেকশনটা একটু ছড়িয়ে গেছে।’

বাবার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান অভিনেতা সাদেক বাচ্চুর মেয়ে।

প্রায় ৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি, সিনেমা- সর্বত্র দাপুটে বিচরণ সাদেক বাচ্চুর। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এরপর থেকে কয়েক শত ছবিতে খলঅভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

করোনায় আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু

আপডেট সময় ১০:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০