ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পুমার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠান পুমার সঙ্গে পৃষ্ঠপোষকতা চুক্তি সম্পন্ন করেছেন প্যারিস সেন্ট জার্মেইর ব্রাজিলীয় তারকা নেইমার। নাইকির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি শেষ হওয়ার দুই সপ্তাহ পর জার্মান কোম্পানির সঙ্গে নতুন এই চুক্তিটি সম্পন্ন হয়েছে বলে শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নিজেদের ব্র্যান্ডের ক্রীড়া সামগ্রী পরিহিত নেইমারের একটি ছবিসহ পুমার টুইটে লেখা রয়েছে, ‘ওয়েলকাম দ্য ফেম অব নেইমার। কিং ইজ ব্যাক।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পুমার পোস্টার বয়’ হিসেবে নিজের নতুন ভূমিকার কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন বিশ্বের সবচেয়ে দামী তারকা নেইমার।

২৮ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘কিংবদন্তি ফুটবল তারকা পেলে, ক্রুইফ, ইউসেবিও এবং ম্যারাডোনার মত তারকাদের ভিডিও দেখতে দেখতে আমি বেড়ে উঠেছি। তারা সবাই পুমার হয়ে খেলেছেন। এই কারণে আজ থেকে আমি এই ব্য্রান্ডের সঙ্গে সখ্যতা গড়েছি। যে ব্র্যান্ডটি ফুটবলে বিশ্বসেরা কিংবদন্তিদের সহায়তায় তাদের পাশে ছিল।’

এই চুক্তির মুল্য কত এবং মেয়াদ কত দিনের তা জানায়নি নেইমার বা পুমা কর্তৃপক্ষ। তবে নাইকির সঙ্গে পৃষ্ঠপোষকতা চুক্তি শেষ হবার পর সবাই পুমার সঙ্গে নেইমারের চুক্তি হবার বিষয়টি অনুমান করতে পেরেছিল। নেইমারের বয়স যখন ১৩ বছর তখন থেকেই তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল নাইকি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পুমার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন নেইমার

আপডেট সময় ০৮:২২:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০