ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইটের বদলে পাটকেল, আমেরিকার সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা চীনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

চীনের মূলখণ্ড ও হংকংয়ে নিযুক্ত আমেরিকার সমস্ত কূটনীতিকের ওপরে পাল্টা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

এর আগে আমেরিকা চীনা কূটনীতিকদের ওপর নানা রকমের সীমাবদ্ধতা আরোপ করে।

চীনা মন্ত্রণালয় সুস্পষ্ট করে বলেনি যে, মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে বিবৃতিতে বলা হয়েছে, চীন এবং হংকংয়ে যে দূতাবাস ও কনস্যুলেট অফিসগুলো রয়েছে সেখানে কর্মরত সমস্ত মার্কিন কূটনীতিকের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, চীনা কূটনীতিকদের বিরুদ্ধে আরোপিত ব্যবস্থা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইতিবাচক পদক্ষেপ না নিলে মার্কিন দূতাবাস এবং হংকংয়ের কনসুলেট জেনারেলসহ সমস্ত কনস্যুলেট অফিসে এই বার্তা দেওয়া হয়েছে যে, মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে হবে।

এ বিবৃতিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কয়েক দফায় মার্কিন সরকার চীনা কূটনিনীতিকদের বিরুদ্ধে এ ধরনের সীমাবদ্ধতা আরোপসহ নানা পদক্ষেপ নেওয়ার কারণে চীন এবং আমেরিকার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইটের বদলে পাটকেল, আমেরিকার সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা চীনের

আপডেট সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০