ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

মেরামতের ১ দিন পর ফের গ্যাস বের হচ্ছে সেই মসজিদের সামনে

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের তল্লার সেই মসজিদের সামনে তিতাস গ্যাসের পাইপ থেকে আবারো গ্যাস নির্গত হচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলের পর থেকে এলাকাবাসী গ্যাস নির্গত হতে দেখে।

এর আগে বৃহস্পতিবার গ্যাস লাইনের লিকেজ মেরামত করে তিতাস কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেলের পর থেকেই মসজিদের সামনের পাইপে আবারো গ্যাস নির্গত হতে থাকে। প্রায় আধা ঘণ্টার বেশি সময় এই গ্যাস নির্গত হয় বলে এলাকাবাসী জানান।

তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোনের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম বলেন, এ ধরনের তথ্য আমরা এখনো পাইনি। তবে গ্যাস বের হয় কিনা সেটি চেক করতে আমরা এখনো মাটি ভরাট করিনি। যদি এরকম গ্যাস বের হয়ে থাকে তাহলে কাল মেরামত করে দেওয়া হবে।

গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, শিশু, শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ফটোসাংবাদিকসহ ৩৭ জন দগ্ধ হয়। যাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে গত শুক্রবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

মেরামতের ১ দিন পর ফের গ্যাস বের হচ্ছে সেই মসজিদের সামনে

আপডেট সময় ১১:৩৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০