ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ‘শাখারভ’ বিজয়ী কমিউনিটি থেকে বহিষ্কার হলেন সু চি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর আচরণ মেনে নেয়ায় ‘শাখারভ’ বিজয়ী কমিউনিটি থেকে বহিষ্কার হয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ মানবাধিকারবিষয়ক পুরস্কার শাখারভ বিজয়ীদের কোনো কার্যক্রমে আর অংশ নিতে পারবেন না তিনি।

বৃহস্পতিবার সু চিকে এই কমিউনিটি থেকে বহিষ্কারের কথা জানিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। শান্তিতে নোবেল পাওয়ার এক বছর আগে অর্থাৎ ১৯৯০ সালে সু চি এই পুরস্কার জয়লাভ করেন।

১৯৯০ সালের আগের কার্যক্রমের জন্য সূ চি পুরস্কারটি পেয়েছিলেন বলে এখন প্রত্যাহারের সুযোগ নেই। তাই কমিউনিটি থেকে বহিষ্কার করা হয়েছে। এর অর্থ বিশ্বজুড়ে এই পুরস্কার বিজয়ীরা যে সম্মানজনক কার্যক্রমে অংশ নেন, সেখানে সু চিকে আর ডাকা হবে না।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। নির্বিচার হত্যা, ধর্ষণ, নির্যাতন থেকে বাঁচতে কয়েক মাসে লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এই ঘটনায় সু চির নীরব ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা সৃষ্টি করে।

সু চির নীরব ভূমিকার কারণে তাকে দেওয়া সম্মানজনক ডিগ্রি কেড়ে নেয় বহু খ্যাতনামা বিশ্ববিদ্যালয়। কানাডায় তার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করে দেশটির পার্লামেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ‘শাখারভ’ বিজয়ী কমিউনিটি থেকে বহিষ্কার হলেন সু চি

আপডেট সময় ১০:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০