ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালো নেই সাদেক বাচ্চু

আকাশ বিনোদন ডেস্ক : 

ঠান্ডা-জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন খল অভিনেতা সাদেক বাচ্চু। গত রবিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পাঁচ দিনেও তার জ্বর-ঠান্ডা-শ্বাসকষ্ট কিছুই কমেনি। বরং বেড়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। অক্সিজেনের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে।

অন্যদিকে অভিনেতার মেয়ে মেহজাবিন জানান, ‘উপসর্গ থাকায় গত মঙ্গলবার আব্বুর কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার রেজাল্ট জানানোর কথা। রিপোর্ট পেলেই বোঝা যাবে আব্বু করোনায় আক্রান্ত কি না। বুধবার থেকে আবার বুকে ব্যথা দেখা দিয়েছে। আব্বুর জন্য সবাই দোয়া করবেন।’

সাদেক বাচ্চু একাধারে অভিনেতা, নাটক রচয়িতা, নাট্য নির্দেশক ও ডাক বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করলেও তিনি মঞ্চ, বেতার ও টেলিভিশনে অভিনয় করেছেন। ১৯৮৫ সালে শহিদুল আমিন পরিচালিত ‘রামের সুমতি’তে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।

সিনেমাতে খল চরিত্রেই তাকে সবচেয়ে বেশি দেখা যায়। ২০১৮ সালে খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। তবে কয়েকটি ছবিতে তিনি পজিটিভ রোলও করেছেন। তিন যুগের কেরিয়ারে প্রায় পাঁচ শর মতো ছবিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন সাদেক বাচ্চু।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভালো নেই সাদেক বাচ্চু

আপডেট সময় ১০:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০