ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

অনলাইনে ক্লাস চলাকালীন ডাকাতদের হামলা, দেখল গোটা ক্লাস ও শিক্ষক! (ভিডিও)

আকাশ নিউজ ডেস্ক:   

অনলাইনে ক্লাস চলার সময় এক ছাত্রীর বাড়িতে হামলা চালালো একদল ডাকাত। আর লাইভ ডাকাতি দেখল গোটা ক্লাস ও টিচার। অবাক করা ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের আমবাটো শহরে।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) একটি স্কুলের ইংরেজির ক্লাস চলছিল অনলইনে। জুম অ্যাপের মাধ্যমে শিক্ষকসহ মোট ২৫ জন ছিলেন সেই অনলাইন ক্লাসে। হঠাৎ দেখা যায়, একটি স্ক্রিনে মারিয়া নামের এক ছাত্রী মুখ ঘুরিয়ে পিছনের দিকে দেখছে। তার ঘরে তখন মুখ ঢেকে কয়েকজন ঢুকে পড়ে ডাকাতি শুরু করেছে।

দামি জিনিস, টাকা যা আছে সব দিয়ে দেওয়ার জন্য ভয় দেখাতে থাকে ডাকাতরা। অন্য পড়ুয়ারা তখন শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। তারাও এক প্রকার হতভম্ভ হয়ে যান। ডাকাতরা বুঝতেই পারেনি অনলাইন ক্লাসে তাদের দেখছে আরও ২৬ জন মানুষ।

ওই অনলাইন ক্লাসের ভিডিও ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পরেই বুঝতে পেরে ডাকাতরা ল্যাপটপের স্ক্রিনটি নামিয়ে দেয়। ফলে আর কিছুই দেখা যায়নি। কিন্তু ততক্ষণে অন্যরা বুঝে গেছে, ওই ছাত্রীর ঘরে কী ঘটছে। ওই ছাত্রীর বাড়ির ঠিকানা খুঁজে পুলিশকে খবরও দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দুষ্কৃতীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়। তবে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের ধরে ফেলে। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া নগদ চার হাজার ডলার দু’টি বন্দুক, একটি ধারালো অস্ত্র, দু’টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ। চার দুষ্কৃতীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

অনলাইনে ক্লাস চলাকালীন ডাকাতদের হামলা, দেখল গোটা ক্লাস ও শিক্ষক! (ভিডিও)

আপডেট সময় ১০:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০