ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে হাজারেরও বেশি চীনা নাগরিকের ভিসা বাতিল

আকাশ জাতীয় ডেস্ক: 

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে এক হাজারেরও বেশি চীনা নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী ও গবেষক।

চীনা সেনাবাহিনীর সঙ্গে যোগসাজশ থাকার কারণেই বাতিল হয়েছে তাদের ভিসা। বুধবার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান চাঁদ উল্প। খবর আল জাজিরার।

চাঁদ উল্প বলেন, ‘যেসব চীনা শিক্ষার্থী ও গবেষকের দেশটির সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আছে তাদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে ওয়াশিংটন। কারণ তাদের মাধ্যমে আমাদের দেশ থেকে গুরুত্বপূর্ণ গবেষণা তথ্য চুরি হতে পারে।’

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান বলেন, ‘চীনারা আমেরিকায় এসে অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে প্রভাবিত করতে চেষ্টা করছে। এমনকি তারা আমাদের করোনা ভ্যাকসিন আবিষ্কারের গবেষণাও চুরি করতে চেষ্টা করছে।’

বর্তমানে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। তবে এর ফলে ভিসা নিয়ে আমেরিকার কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যে চীনা শিক্ষার্থীরা এখন পড়াশোনা বা গবেষণা করছেন, তাদের কোনও অসুবিধা হবে না বলেও আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে হাজারেরও বেশি চীনা নাগরিকের ভিসা বাতিল

আপডেট সময় ০৫:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০