ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

এফএম রেডিও সেক্টরে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের উদ্যোগ

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশের এফএম রেডিও সেক্টরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) ব্যবহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর মাধ্যমে এফএম রেডিও সম্প্রচাররের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে স্যাটেলাইট কর্তৃপক্ষ।

বিসিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহরীয়ার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসসিএল এবং দেশের এফএম রেডিওগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসসিএলের অ্যাসিসটেন্ট ম্যানেজার তানভীর আহমেদ রিজভী জানান, এফএম রেডিও সেক্টরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের এফএম রেডিও সেক্টরে বিএস-১ ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে দেশের সব টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার, ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) অপারেটরসহ অনেক প্রতিষ্ঠান বিএস-১ এর বিভিন্ন সেবা নিচ্ছে। এখন এফএম সেক্টরেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারের একটি উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

এফএম রেডিও সেক্টরে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের উদ্যোগ

আপডেট সময় ০৮:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০