ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকায় রাস্তার ক্ষতি হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক: 

পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সঠিকভাবে হয়নি বলেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনে (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ডিএসসিস’র বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মেয়র তাপস দক্ষিণ বনশ্রীর বনবিথী এলাকা, দক্ষিণ মুগদা পাড়ার মান্ডা খাল, মোস্তফা মাঝি মোড় এলাকায় অঞ্চল-৬ এর আঞ্চলিক কার্যালয়ের সম্ভাব্য স্থান, যাত্রাবাড়ী কাঁচাবাজারের পাকা মার্কেট, শনির আখড়া এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার এবং সবশেষ জয় কালী মন্দির ও কাপ্তানবাজার সড়কের তিন রাস্তা মোড় পরিদর্শন করেন।

তাপস বলেন, কিছুদিন আগে আপনারা গণমাধ্যমে প্রতিবেদন করেছিলেন, ধলপুর এলাকা ও এর আশপাশের এলাকায় ফ্লাইওভার থেকে নেমে আসা পানির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আজ আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখলাম, ফ্লাইওভার থেকে নেমে আসা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা করা হয়নি। ফলে রাস্তার উপর সরাসরি ফ্লাইওভারের পানি আসে। এতে রাস্তারও ক্ষতি হয় এবং আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

ফ্লাইওভার যখন নির্মাণ করা হয়, তখন কিন্তু ফ্লাইওভার থেকে নেমে আসা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা তাতে অন্তর্ভুক্ত ছিল, যদিও সেটা করা হয়নি। এ ধরনের অনিয়মের কারণ খুঁজে বের করতেই আমার এই সরেজমিনে পরিদর্শন করতে আসা। আমরা ফ্লাইওভার কর্তৃপক্ষকে নোটিশ দেবো, সেতু বিভাগকে চিঠি দেবো। যাতে অচিরেই ফ্লাইওভার থেকে নেমে আসা পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। ’

পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, দক্ষিণ বনশ্রী এলাকায় আমাদের চলমান অনেকগুলো কার্যক্রম রয়েছে। সে কার্যক্রমগুলো তদারকির পাশাপাশি উন্নয়ন কাজগুলো যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়, সেটার তাগিদ দেওয়াও আজকের পরিদর্শনের অন্যতম আরেকটি কারণ।

এসময় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দক্ষিণ মুগদাপাড়া ও যাত্রাবাড়ী কাঁচাবাজার এলাকায় বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে তিনি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে দক্ষিণ মুগদাপাড়া অবৈধ স্থাপনাগুলো এক সপ্তাহের মধ্যেই উচ্ছেদ করার নির্দেশ দেন।

পরিদশর্নকালে আরও উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, সচিব আকরামুজ্জামানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকায় রাস্তার ক্ষতি হচ্ছে

আপডেট সময় ০৬:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০