ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলেন নরওয়ের সাংসদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মধ্যপ্রাচ্যের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকে চুক্তির আওতায় আনতে ‘ভূমিকা’ রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনয়ন দেন নরওয়ে পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং জিজেডে।

এদিকে শান্তিতে নোবেল পুরস্কারের ট্রাম্পের মনোনয়ন নিয়ে এখনো কোনো মন্তব্য আসেনি নরওয়ের নোবেল কমিটির।

‘বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ভূমিকা রাখার জন্য’ ট্রাম্পের প্রশংসাও করেছেন ক্রিশ্চিয়ান টাইব্রিং, যিনি এর আগে ২০১৬ সালে ইসলামি সমালোচক বলে পরিচিত চলচ্চিত্র নির্মাতা আয়ান হিরসি আলীকেও নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন।

ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার টাইব্রিং-জিজেডের ভাষ্য, ‘ট্রাম্প পৃথিবীর অনেক দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। সামনের বছর পুরস্কারটির জন্য তারই বিবেচিত হওয়া উচিত।’

নোবেল পুরস্কারের জন্য যেকোনো জাতীয় সংসদ সদস্য, সাবেক নোবেলজয়ী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যরা যেকোনো ব্যক্তিকে মনোনয়ন দিতে পারেন।

গত কয়েক দশকে এমন অনেকেই হুটহাট করে অনেক ব্যক্তিকে শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছেন। যদিও শেষ পর্যন্ত নির্দিষ্ট কয়েক জন বাদে বাকিদের নাম নোবেলের তালিকায় উঠতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলেন নরওয়ের সাংসদ

আপডেট সময় ০৪:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০