ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাইয়ে জুলহাস উদ্দিন (৩৭) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে জুলহাস উদ্দিনের দ্বিতীয় স্ত্রী সোমার সাবেক স্বামী শাহীন (৩৫) ও তার বন্ধু মোয়াজ্জেম হোসেন (৩৬ কে এলাকাবাসী আটকের পর ধামরাই থানা পুলিশে সোর্পদ করেন।

আটককৃত শাহীনের বাড়ি মানিকগঞ্জ সদর থানার বারাহীরচর গ্রামে। তার বাবার নাম বিশু বেপারী। তার বন্ধু একই থানার ফাঁড়িরচর গ্রামে। তার বাবার নাম নুর মোহাম্মদ।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হত্যাকাণ্ডে জড়িত সাংবাদিক জুলহাস উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী শাহিন ও তার বন্ধু মোয়াজ্জেমকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত স্বাপেক্ষে তাদেরকেও গ্রেফতার করা হবে।

এ ঘটনায় সাংবাদিক জুলহাস উদ্দিনের বোন রিনা আক্তার গ্রেফতারকৃত শাহীন ও মোয়াজ্জেম হোসেনসহ ৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাংবাদিককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২

আপডেট সময় ০৯:৪৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০