ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি মাদকের টাকা না পেয়ে মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: মাসুমা হাদি রাজধানীতে ‘আবাসিক হোটেলে’ ফের অভিযান, নারীসহ আটক ৪ ‘বিগত দিনের দুর্নীতি জন্য বড় প্রকল্পে সহযোগিতা করতে আগ্রহী নয় বিদেশি দাতারা’:রবিউল আলম ইরান যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু: কাতারের সাবেক প্রধানমন্ত্রী সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সাকিবকে নিয়ে নেতিবাচক নিউজ না করার অনুরোধ আকরামের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সাকিব মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন। এরপর করোনা টেস্ট করিয়ে সোজা চলে যাবেন বিকেএসপিতে।
এদিকে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের ফেরার প্রক্রিয়া শুরুর আগে সাকিবকে নিয়ে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশন থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন বাংলদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, যাতে করে আইসিসি’র ‘দুর্নীতি-দমন ইউনিট’ (আকসু) এর কাছে নেতিবাচক কোনো বার্তা না পৌঁছায়।

জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে এক সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম খান এ অনুরোধ করেছেন।

সাকিবকে শুধু সবধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষিদ্ধ করা হয়নি। আরও এক বছর স্থগিত নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময় সাকিব যদি আকসুর কোনো নীতি বিরোধী কাজ করেন, তবে সেই স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। তাই এক বছরের নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে যাতে কোনো নিউজের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্যই সংবাদকর্মীদের সতর্ক থাকার অনুরোধ করেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।

আকরাম খান বলেন, ‘আমাদের গাইডলাইন হবে ২৯ তারিখের পরে তার আগে না। আপনারাও জানেন আইসিসি থেকে নিষেধাজ্ঞা আছে এবং আমি আপনাদের অনুরোধ করবো যেহেতু এখনো পর্যন্ত ওর সবকিছু ভালো আছে, শেষের দিকে যেন কোনো কিছু তার বিরুদ্ধে না যায় আকসুর নিয়মানুসারে। সেটা একটু সেক্রিফাইস করবেন। ‘

আগামী ২৯ অক্টোবর থেকে সাকিব আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। সে সময়ই বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে থাকবে এবং তিন ম্যাচ সিরিজের একটি টেস্ট খেলেও ফেলবে। তাই দ্বিতীয় টেস্ট থেকে খেলবেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

সাকিবকে নিয়ে নেতিবাচক নিউজ না করার অনুরোধ আকরামের

আপডেট সময় ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০