ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সালমা-রুমানাদের জন্য আসছেন নতুন ইংলিশ কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নারী দলের হেড কোচের পদটা ফাঁকা রয়েছে মার্চ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে সালমা-রুমানাদের পরবর্তী কোচ হবেন ইংল্যান্ডের।

অর্থাৎ নারী দল ইংলিশ কোচ পেতে যাচ্ছেন।

নারী ক্রিকেটারদের জন্য দুজন ইংলিশ কোচ রয়েছেন বিসিবি’র সংক্ষিপ্ত তালিকায়। এই দুজনের মধ্য থেকেই একজনকে নিয়োগ দেওয়া হবে। এরপর হেড কোচের মতামতের ওপর ভিত্তি করেই বাকি কোচিং স্টাফ নিয়োগ দেওয়া হবে।

বিসিবি’র একটি সূত্র বলছে, ‘বিসিবির সংক্ষিপ্ত তালিকায় দুইজন ইংলিশ কোচ আছেন। তাদের মধ্যে থেকেই একজনকে বেছে নেয়া হবে, এ মাসেই। ‘

চলতি বছর অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর মার্চেই মেয়েদের ভারতীয় হেড কোচ অঞ্জু জৈনকে অব্যাহতি দেয় বিসিবি। এরপর বাকি কোচিং স্টাফদের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ায়নি বোর্ড।

তবে নারী দলের জন্য ইংলিশ কোচ এই প্রথম নয়। এর আগেও একজন ইংলিশ কোচ টাইগ্রেসদের দায়িত্বে ছিলেন। অঞ্জু জৈনের আগে সালমা-রুমানাদের হেড কোচ ছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড ক্যাপেল।

২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন ক্যাপেল। বুধবার (০২ সেপ্টেম্বর) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সালমা-রুমানাদের জন্য আসছেন নতুন ইংলিশ কোচ

আপডেট সময় ০৯:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০