ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পাখিউড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯-এর সাব-পিলার ৪/৫-এর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ছবিল উদ্দিন নারায়ণপুর ইউনিয়নের আইড়মারীচর গ্রামের বাসিন্দা মুসা আলীর ছেলে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান জানান, গরু পাচারকারীদের রাখাল ছবিল উদ্দিন তার সহযোগীদের সঙ্গে ভোররাতে পাখিউড়া সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যের মন্ত্রীরচর এলাকায় গরু আনতে যান। এ সময় বিএসএফ-৪১ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছবিল উদ্দিন। সহযোগীরা তাকে সেখান থেকে দেশের ভেতরে বাড়িতে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ গুলিতে ছবিল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেন, নারায়ণপুর পাখিউড়া সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে টহলরত বিজিবি সীমান্তে কোনো মরদেহ পায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০৫:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০