ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাছে না গিয়েও যে প্রযুক্তির মাধ্যমে চীনা সেনাদের পিছু হঁটতে বাধ্য করল ভারতীয় সেনারা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘাতের মাঝেই নেপাল-ভুটান সীমান্তে নতুন করে নজরদারি বাড়িয়েছে ভারত। লাইন-অব-অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে চিন্তা কমছে না। হাই-অ্যালার্টে থাকতে বলা হয়েছে। তবে চীনের পরিকল্পনা ভাঙতে নানা কৌশল সাজিয়েছে ভারত।

প্যাংগং লেকে ৩১ আগস্ট ব্ল্যাক টপ এবং হেলমেট টপে হামলা চালায় চীনা সেনা বাহিনী। তবে দূর থেকেই তা ধরে ফেলতে সক্ষম হয় ভারতীয় সেনারা। চীনের অনুপ্রবেশের কার্যকলাপ খুব একটা সফল হতে দেয়নি ভারতীয় সেনার মেগাফোন। দূর থেকেই নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে ভারতের সশস্ত্র সেনাবাহিনী।

প্যাংগং লেকের দক্ষিণে ব্ল্যাক টপে পৌঁছে গিয়েছে ভারতীয় সেনা। সেখান থেকে গোটা এলাকাকে নজরে রাখছে ভারত। তবে ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করেছে বলেই দোষারোপ করছে চীন সেনা বাহিনী। তবে তা ধোপে টেকেনি।
মে মাস থেকে টানা সংঘাতের পর ব্যাকফুটে রয়েছে চীন। ফিংগার-৩ এবং ফিংগার-৪ থেকে ফিংগার-১ এলাকা থেকে ভারতের সেনা বাহিনীকে সরে যেতে বলা হয়। তবে চীনের একের পর এক মিথ্যা আর কাজে লাগবে না।। কারণ চীনের সেনা যে একাধিক জায়গা থেকে অনুপ্রবেশের চেষ্টা করেছে তা প্রকাশ্যে চলে এসেছে।

সুত্রের খবর, ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখন্ড, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, লাদাখ এবং সিকিম, এমনকি ইন্দো-নেপাল এবং ভুটান সীমান্তে নজরদারিতে কর্মরত সশস্ত্র সীমা দলকেও সতর্ক করা হয়েছে। নজরদারি আরও বাড়াতে বলা হয়েছে।

চীনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করতে সফল হয়েছে ভারত। নতুন করে দুই দেশের চাপ বাড়ায় মিলিটারি স্তরে বৈঠক শুরু হয়েছে। সোমবার এবং মঙ্গলবার এই দু’দিনের আলোচনায় বিশেষ গুরুত্বপূর্ণ কোনও ফলাফল আসেনি।

এদিকে, চীনের নতুন উসকানির চরম বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। আমেরিকান ইন্ট্যালিজ্যান্সের অ্যাসেসমেন্ট অনুযায়ী, চীন ইচ্ছাকৃতভাবে বারবার ভারতকে উসকানিমূলক কাজে জড়িয়েছে। আমেরিকাও লক্ষ্য করে জানিয়েছে, চীন দেশের ভেতর এবং বাইরে টানা আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। লাইন-অব- অ্যাকচুয়াল কন্ট্রোলের পরিস্থিতিতে লক্ষ্য রাখছে আমেরিকা।

সিকিমের ট্রাই-জাংশান এলাকা অর্থাৎ যেখানে ভারত, চীন ও তিব্বত মিলেছে, সেই এলাকা খুবই গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। ডোকলামের দক্ষিণে রয়েছে এই এলাকা। ২০১৭ সালে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে এই ডোকলামেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতীয় সেনা বাহিনীর। উত্তরাখণ্ডের কালাপানি এলাকাতেও ভারতীয় সেনা বাহিনীকে অতিরিক্তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাছে না গিয়েও যে প্রযুক্তির মাধ্যমে চীনা সেনাদের পিছু হঁটতে বাধ্য করল ভারতীয় সেনারা!

আপডেট সময় ০১:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০