ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেহরক্ষী থেকে প্রেমিকা হওয়া সেই নারীর মর্যাদা ফিরিয়ে দিলেন থাই রাজা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রেমিকা সিনিনাতের কাছ থেকে কেড়ে নেওয়া রাজকীয় সম্মাননা ও পদ ফিরিয়ে দিয়েছেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকরান। রাজকীয় সম্মানের অপব্যবহারের অভিযোগে গত বছরের অক্টোবরে এগুলো ছিনিয়ে নেওয়া হয়। আজ বুধবার রাজদরবারের এক ফরমানে সিনিনাত ওয়ংভাজিরাপাকদিকে তার ‘রয়াল কনসোর্ট’ মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। খবর বিবিসির।

জানা গেছে, থাইল্যান্ডে রাজার সঙ্গী বা সহযোগীকে ‘রয়াল কনসোর্ট’ হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে এই মর্যাদা পেলেও তিনি রাজার স্ত্রী হিসেবে স্বীকৃতি পান না। দেশটির গত প্রায় এক শতাব্দীর ইতিহাসে প্রথমবারের মতো ২০১৯ সালের জুলাই মাসে এই মর্যাদা পেয়েছিলেন সিনিনাত ওয়ংভাজিরাপাকদি। তবে এর কয়েক মাসের মাথায় তা কেড়ে নেওয়া হয়। ওই সময়ে রাজপ্রাসাদের তরফে জানানো হয়, রানি হওয়ার অন্যায় প্রচেষ্টা আর প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করেছেন সিনিনাত।

১৯৮৫ সালে জন্ম নেওয়া সিনিনাত ওয়ংভাজিরাপাকদি থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দা। তৎকালীন যুবরাজ ভাজিরালংকরান-এর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে নার্স হিসেবে কাজ করেছেন তিনি। পরে রাজার দেহরক্ষী হিসেবেও কাজ করেন। পাইলট ও প্যারাসুট ব্যবহারে দক্ষতা অর্জনের পর যোগ দেন রাজকীয় রক্ষী বাহিনীতে। ২০১৯ সালের শুরুতে তাকে মেজর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়। কয়েক মাস পর রাজা ভাজিরালংকরান নিজের চতুর্থ স্ত্রী রানি সুথিধাকে বিয়ে করার কিছু দিনের মধ্যে ‘রয়াল কনসোর্ট’ হিসেবে নিয়োগ পান সিনিনাত।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেহরক্ষী থেকে প্রেমিকা হওয়া সেই নারীর মর্যাদা ফিরিয়ে দিলেন থাই রাজা

আপডেট সময় ১১:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০