ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বান্দরবানে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মংচিংউ মারমাকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের চিংক্যউ পাড়ায় মংচিংউ মারমার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একদল অস্ত্রধারী বাড়ির পাশে এসে মংচিংউ মারমাকে গুলি করে হত্যা করে। এরপর তারা আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে পাড়াবাসীদের মধ্যে ভীতি ছড়িয়ে পালিয়ে যান।

বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমা বলেন, দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তি জামছড়ি যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

বান্দরবানে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ১১:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০