ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফারুকী-তিশার দ্বিতীয় ইংরেজি সিনেমা ‘আ বার্নিং কোয়েশ্চেন’

আকাশ বিনোদন ডেস্ক :  

আবারো ইংরেজি ভাষার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নন্দিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তার সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশাও।

এই দম্পতির প্রথম ইংরেজি সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ এখনো রয়েছে সম্পাদনার টেবিলে। এটি মুক্তির আগেই তাদের দ্বিতীয় ইংরেজি সিনেমার ঘোষণা এলো।

সোমবার (৩১ আগস্ট) এশিয়ান প্রজেক্ট মার্কেট ২২টি সিনেমা নাম প্রকাশ করেছে। অন্যান্য সিনেমার সঙ্গে এ তালিকায় ফারুকী-তিশার ‘আ বার্নিং কোশ্চেন’র নাম রয়েছে। এছাড়া তারাও বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি ফেসবুকে নিজের ভেরিফায়েট পেজ থেকে জানিয়েছেন তিশা। সেখানে তিনি লেখেন, ‘নো ম্যান্ডস ল্যান্ড’র পর আমাদের পরবর্তী প্রজেক্ট হচ্ছে ‘আ বার্নিং কোয়েশ্চেন’। সবেমাত্র এশিয়ান প্রজেক্ট মার্কেটে এটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। আমাদের সঙ্গে এই ইংরেজি ভাষার সিনেমায় প্রযোজক হিসেবে আরও থাকছেন শ্রীহরি সাঠে।

সিনেমাটির পরিচালক ফারুকী জানিয়েছেন, এর কাস্টিং এখনো চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ থেকে একজন তারকা থাকবেন। আর বাকিদের নেওয়া হবে দেশের বাইরে থেকে।

ফারুকীর প্রথম ইংরেজি সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’-এ ‘সেক্রেড গেমস’খ্যাত জনপ্রিয় ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার মঞ্চ অভিনেত্রী মেগান মিচেল এবং বাংলাদেশের গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান।

এই সিনেমাটির সহ-প্রযোজক ও সংগীত পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অস্কার-বাফটা-গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান ও যুক্তরাষ্ট্রের শ্রীহরি সাঠে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফারুকী-তিশার দ্বিতীয় ইংরেজি সিনেমা ‘আ বার্নিং কোয়েশ্চেন’

আপডেট সময় ১০:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০