ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা মহামারির কারণে চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দু’টি সিরিজ স্থগিত হয়েছে। তবে এ বছর না হলেও আগামী বছর ঠিকই সিরিজ দু’টি খেলবে টাইগাররা।

এর মধ্যে আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। এরপর একই বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবে কিউইরা।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছর সেপ্টেম্বের-অক্টোবরে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার জন্য বিশ্বকাপটাই স্থগিত হয়ে গেছে। স্থগিত হওয়া এই সিরিজটি খেলতেই আগামী বছর ফেব্রুয়ারিতে টাইগারদের নিউজিল্যান্ড সফরে যাওয়া কথা রয়েছে।

টাইগারদের অ্যাওয়ে সিরিজ নিয়ে সুজন বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে চারটা সিরিজের কথা বলেছে তার মধ্যে একটা আমাদের ট্যুর রয়েছে নিউজিল্যান্ডে। এটা সামনের বছর ফেব্রুয়ারির দিকে হবে, সেভাবেই পরিকল্পনা রয়েছে। ‘

অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজল্যান্ডের। এই সিরিজটি আগামী বছরের মাঝামাঝি হওয়ার কথা রয়েছে।

টাইগারদের হোম সিরিজ নিয়ে প্রধান নির্বাহী বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথেও আমাদের একোতা বোঝাপড়া হয়েছে যে আগামী বছর মাঝামাঝি সময়ে আমরা সিরিজটি নিশ্চিত করবো। ‘

এছাড়া স্থগিত হওয়া অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড সফর নিয়েও কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী, ‘অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গেও আমাদের আলাপ-আলোচনা চলছে। আমরা চেষ্টা করবো যে অস্ট্রেলিয়া সিরিজটি যে কোনো সুবিধাজনক সময়ে…আসলে আমরা তৈরি থাকলেতো হবে না, অস্ট্রেলিয়ার মতো একটা বড় দলের ফাঁকা সময়েরও ব্যাপার আছে। ফলে আইসিসির যে নির্ধারিত সময়সীমা আছে এই সময়ের মধ্যেই সিরিজটি কনফার্ম করতে হবে। এছাড়া আয়ারল্যান্ডে ওয়ানডে সিরিজ আছে, সেক্ষেত্রে আইসিসির একটা সময়সীমা বর্ধিত করার একটা পরিকল্পনা রয়েছে। সেই বর্ধিত সময়সীমার মধ্যেই আমরা আশা করছি শেষ করতে পারবো। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা

আপডেট সময় ০৯:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০