ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বেহাল রাস্তার চাইতে বিএনপির অবস্থা আরও খারাপ: ওবায়দুল কাদের

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে, বিএনপি আন্দোলন ডেকে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। বেহাল রাস্তার চাইতে বিএনপির অবস্থা আরো খারাপ। সোমবার বেলা ১১টায় বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আন্দোলন করার সক্ষমতা তাদের কতটুকু আছে তা জানি না, তবে এতটুকু জানি যে বাংলাদেশের জনগণ তাদের সঙ্গে নেই, যদি জনগণ তাদের সঙ্গে থাকতো তাহলে ঘোষণা দিয়ে দু-চার শ লোকজন নিয়ে ঢাকা শহরে মিছিল বের করতে পারত।

এ ছাড়া সড়ক পরিদর্শন করে মন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে রায়পুর-লক্ষ্মীপুর ও বেগমগঞ্জ সড়কের যে ক্ষতি হয়েছে তা ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে সংস্কার করা হবে। এ কাজের জন্য ৯৪ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

চন্দ্রগঞ্জ বাজারে আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট চান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বেহাল রাস্তার চাইতে বিএনপির অবস্থা আরও খারাপ: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৩:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭