ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাতির মল দিয়ে তৈরি চা খাচ্ছেন অক্ষয় কুমার! (ভিডিও)

আকাশ বিনোদন ডেস্ক : 

একজন বলিউডের ‘খিলাড়ি’, অন্যজনের কাছে দুর্গম পাহাড়, জঙ্গল পেরিয়ে যাওয়া বাঁ-হাতের খেলা মাত্র। এমন দু’টি মানুষ একসঙ্গে থাকলে কী কী হতে পারে? সেই ঝলক নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিও শেয়ার করলেন অক্ষয় কুমার।

আর সেই সঙ্গে জানালেন এক চাঞ্চল্যকর তথ্য। কী সেই তথ্য? বিয়ার গ্রিলসের দুঃসাহসিক অভিযানের সঙ্গী হয়ে হাতির মল দিয়ে তৈরি চা খেয়েছিলেন তিনি। হাতির মলের চা। যা আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার স্টার পর্যন্ত মুখে তুলতে পারেননি, তাই বিনা দ্বিধায় খেয়েছেন অক্ষয়। নিজেই দাবি করেছেন। ‘ইন্টু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শোয়ের এই অভিযান ডিসকভারি প্লাসে দেখা যাবে আগামী ১১ সেপ্টেম্বর রাত আটটায়। আর ডিসকভারিতে দেখা যাবে ১৪ সেপ্টেম্বর রাত আটটায়।

বর্তমানে ‘বেল বটম’ ছবির শুটিংয়ের জন্য ব্রিটেনে রয়েছেন অক্ষয়। সেখান থেকেই শেয়ার করেছেন এই ভিডিও। গত বছর বিয়ার গ্রিলসের শোয়ে তার সঙ্গী হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে দু’জন সময় কাটিয়েছিলেন। তারপরই বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা গিয়েছিল সুপারস্টার রজনীকান্তকে। তিনি গিয়েছিলেন বান্দিপুরের টাইগার রিজার্ভে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাতির মল দিয়ে তৈরি চা খাচ্ছেন অক্ষয় কুমার! (ভিডিও)

আপডেট সময় ১০:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০