ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুড়িগ্রামে ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

আকাশ জাতীয় ডেস্ক: 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মানসিক ভারসাম্যহীন বরুণ নায়েক নামে ভারতীয় নাগরিককে আটকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার কচাকাটার ধনিরামপুর সীমান্তের ১০৩০ মেইন পিলারের পাশে বিজিবি ও বিএসএফ আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে ওই তরুণকে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বিজিবির পক্ষে নারায়ণপুর চৌদ্দঘড়ি বিজিবি ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম, নাগেশ্বরী থানার এসআই নুর ইসলাম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন তিস্তার পাড় বিএসএফ ক্যাম্প ইন্সপেক্টর দীপক সিশারা, পুলিশ কনস্টেবল সমির কে আর রায়। পরে কচাকাটার ধনীরামপুর সীমান্তে বরুণ নায়েককে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর জানান, গত শুক্রবার (২৮ আগস্ট) দিনগত রাতে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা নতুনচর গ্রামে অজ্ঞাতপরিচয় এক তরুণ ঘোরাফেরা করছিল। তার কথা বার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯ এ ফোন দেয়। পরে সেখান থেকে নাগেশ্বরী থানা পুলিশকে অবহিত করা হলে এসআই নুর ইসলাম রাতেই ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় তিনি সঠিকভাবে কোনোকিছু বলতে না পারা এবং অসংলগ্ন আচরণ ও কথাবার্তায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে, তার কাছ থেকে পাওয়া একটি ভারতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি ভারতের উড়িষ্যা প্রদেশের কালাহান্দি জেলার জয়াপাটনা থানার মহাবীরপদা গ্রামের সান্দিয়া নায়েকের ছেলে বরুণ নায়েক। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানায় তার মা আশামতি, ভাই ময়নাল নায়েক, চক্র নায়েক এবং কাকা বয়সিং নায়েক।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুড়িগ্রামে ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

আপডেট সময় ০৮:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০