ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃত মানবতা ভাসছে নাফ নদীতে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

মানবতার দৃষ্টিতে নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

রিজভী বলেন, নাফ নদে ভাসছে রোহিঙ্গাদের লাশ, যেন মৃত মানবতা ভাসছে নদীতে। প্রতিদিন শত শত নারী শিশু যুবক রোহিঙ্গাদের লাশ নাফ নদীতে ভাসছে। রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ান। তাদের বাঁচতে সাহায্য করুন।

তিনি বলেন, গণমাধ্যমে খবর আসছে ঈদে তারা সেমাই-পোলাও দূরে থাক, বিস্কুট খেয়ে কোনো মতে তাদের জীবন কাটছে। সীমান্ত পেরিয়ে কিছু কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়লেও তারা সাহায্য পাচ্ছে না। রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয়ের আশায় তাকিয়ে থাকলেও তাদের ঢুকতে দেয়া হচ্ছে না।

ঈদের আগে বিএনপি চেয়ারারসন বেগম খালদা জিয়া রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছিলেন উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, তিনি দলমত নির্বিশেষে সকল বাংলাদেশিদের নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, আবদুস সালাম আজাদ, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মৃত মানবতা ভাসছে নাফ নদীতে: রিজভী

আপডেট সময় ১২:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭