ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা নিয়ে এবার রাশিয়ার পথেই হাঁটতে যাচ্ছে আমেরিকা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাসে ‘প্রতিষেধক’ আবিষ্কারে ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে রীতিমতো হইচই ফেলে দেয় রাশিয়া। তবে সেই টিকা নিয়ে রয়েছে বিতর্ক। কেননা, ট্রায়ালের তৃতীয় ধাপ শেষ হওয়ার আগেই টিকা আবিষ্কারের ঘোষণা দেয় রাশিয়া। এতে ওই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে বিশ্বব্যাপী। এখনও বিষয়টি নিয়ে সমালোচনা চলছে।

এদিকে, এর মধ্যেই রাশিয়ার পথে হাঁটার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর প্রধান জানিয়েছেন, ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানির থেকে আবেদন পেলে চূড়ান্ত ধাপের ট্রায়াল শেষ হওয়ার আগেই অক্টোবরে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজি তারা।

ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে আলাপকালে এফডিএ প্রধান স্টিফেন হ্যান বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এই সিদ্ধান্ত নিচ্ছি না। দ্রুত টিকার সুফল পেতে আগেভাগে অনুমোদন দিতে চাই ।’

তৃতীয় ধাপের ট্রায়াল শেষ না করে রাশিয়া এর আগে নিজেদের দেশে টিকার অনুমোদন দেয়। দেশটির দাবি, প্রথম দুই ধাপের ট্রায়ালে যে ফলাফল পাওয়া গেছে তা যথেষ্ট। কিন্তু মূল ব্যাপার হল তৃতীয় ধাপে একসঙ্গে অনেক মানুষের শরীরে টিকা দেওয়া হয় বলে এই ধাপের ফলাফল ছাড়া কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

হ্যান বলছেন, ‘এটা নির্ভর করবে ভ্যাকসিন ডেভেলপারদের ওপর। তারা আবেদন করলে আমরা সিদ্ধান্ত নেব। যদি তারা তৃতীয় ধাপ শেষের আগে আবেদন করে, তাহলে আমরা উপযুক্ত ভাবতে পারি। আবার নাও ভাবতে পারি। তবে আমরা একটা সিদ্ধান্ত নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকা নিয়ে এবার রাশিয়ার পথেই হাঁটতে যাচ্ছে আমেরিকা!

আপডেট সময় ০১:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০