ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

সাভার থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. হারুন অর রশিদ (২৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৩০ আগস্ট) রাতে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে র‌্যাব-৪ এর একটি দল সাভার থানার সিআরপি রোডের ডগরমোড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রতারক হারুন অর রশিদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুদক কর্মকর্তার ভুয়া আইডি কার্ড, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দু’টি বদলি প্রজ্ঞাপন, একটি ওয়ারলেস সেট, দু’টি কাস্টমস অফিসারের ক্যাপ, একটি পুলিশ ক্যাপ, তিনটি জ্যাকেট, একটি ক্রেস্ট, তিনটি মোবাইল জব্দ করা হয়।

আটক হারুন অর রশিদকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জিয়াউর জানান, আসামি কয়েক বছর ধরে সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে কখনও র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনও দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনও কাস্টমস অফিসার পরিচয় দিয়ে আসছিলেন। মূলত সে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা ও চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। আসামি হারুন লালবাগ থানা এবং দায়রা আদালতের মামলার পলাতক আসামি।

অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যারের অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এএসপি জিয়াউর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবক আটক

আপডেট সময় ০৯:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০