ঢাকা ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

শ্রীমঙ্গলে নিখোঁজের পর চা বাগান থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের একদিন পর চা বাগান থেকে স্বাক্ষর দেব (১৭) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৬টায় পুলিশ লাশটি উদ্ধার করে উপজেলার লাখাই ছড়া চা বাগান থেকে। নিহত স্বাক্ষর দেব উপজেলার ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের ছেলে। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে স্বাক্ষর দেব তার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। এদিন বিকালে তার মোবাইল ফোনে একটা কল আসলে সে তার মাকে বলে ‘একটু বাহির থেকে আসছি, তোমাকে পরে নিয়ে যাবো মা’।

এ কথা বলে সে বাসা থেকে বাইরে যায়। কিছুক্ষণ পর তার মা তার নাম্বারে কল করলে অন্য একজন ফোন রিসিভ করে।

এ সময় তার মা স্বাক্ষর কোথায় জানতে চাইলে অপর প্রান্ত থেকে অপচিত একজন বলে স্বাক্ষর কে? স্বাক্ষর নামে এখানে কেউ নেই।

এর পর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। শনিবার বিকাল থেকে তাকে খোঁজাখোঁজি শুরু হয়। কিন্তু স্বাক্ষরকে আর পাওয়া যায়নি। রোববার সকালে লাখাই ছড়া চা বাগানে তার লাশ পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক যুগান্তরক জানান, স্বাক্ষর দেকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃতদেহের পাশে ফান্টার দুটি বোতল পাওয়া গেছে।

চেতনানাশক পানীয় খাইয়ে অচেতন করে পরে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, খুনিদের ধরতে পুলিশি তৎপরতা জোড়দার করা হয়েছে, আশা করি খুব দ্রুত জড়িতদের গ্রেফতার করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

শ্রীমঙ্গলে নিখোঁজের পর চা বাগান থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০