ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম

উত্তাল কেনোসা, ট্রাম্পের সফর সামনে রেখে বর্ণবাদবিরোধী বিক্ষোভ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। দেশটির উইসকনসিনের কেনোসায় বর্ণবাদবিরোধী মাইলব্যাপী মিছিলে শত শত লোক যোগ দিয়েছেন। এ সময় তারা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’, ‘ন্যায়বিচার না থাকলে, শান্তি আসবে না’ বলে স্লোগান দেন। খবর রয়টার্সের।

প্রসঙ্গত, এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা জ্যাকোব ব্লেইক জুনিয়র নামের এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে। এরপরেই শহরটিতে অস্থিরতা দেখা দিয়েছে। তবে লুটতরাজ ও ভাংচুর থেকে সবাইকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন তার বাবা। তিনি বলেন, কারণ এতে শান্তিপূর্ণ বিক্ষোভের বিষয়টি আড়ালে চলে যেতে পারে।

তিন সন্তানের সামনেই ২৯ বছর বয়সী ব্লেইককে গুলি করে পুলিশ। এতে শ্বেতাঙ্গ সংখ্যাগরিষ্ঠ শহরটি নতুন উত্তেজনার কেন্দ্রস্থলে পরিণত হয়।
এদিকে, এমন এক সময় বিক্ষোভের আয়োজন করা হয়েছে, যখন সহিংসতাকবলিত শহরটিতে সফরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন তিনি। আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার তিনি সেখানে সফর করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল

উত্তাল কেনোসা, ট্রাম্পের সফর সামনে রেখে বর্ণবাদবিরোধী বিক্ষোভ

আপডেট সময় ০১:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০