ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসির সঙ্গে নতুন চুক্তি ছাড়া কোনো আলোচনা করবে না বার্সা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

নিজের ভবিষ্যৎ নিয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনায় বসতে চান লিওনেল মেসি। তবে ক্লাব ছাড়ার ব্যাপারে এখনও আগের অবস্থানেই রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এর আগে তিনি গত মঙ্গলবার এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে কাতালানদের ক্লাব ছাড়ার ব্যাপারে জানিয়ে দেন।
এল পিরিওদিকোর বরাতে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, ক্লাব ছাড়ার ব্যাপারে মেসি বার্সার সঙ্গে বসার ব্যাপারে জানিয়েছেন।

যদিও এই ব্যালন ডি’অর জয়ী জানেন ফ্রি এজেন্ট হিসেবে এই গ্রীষ্মে তিনি ক্লাব ছাড়তে পারবেন না। তবে তারপরও তিনি চাইছেন না কোনো ট্রান্সফার ফিতে তাকে যেতে হোক। কেননা বর্তমান চুক্তির নিয়ম অনুযায়ী অন্য কোনো ক্লাবে যেতে হলে মেসিকে ৭০০ মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লজে বার্সা ছাড়তে হবে।

এদিকে বার্সেলোনাও তাদের অবস্থান থেকে এক পা-ও নড়ছে না। মেসির রিলিজ ক্লজ ছাড়া তাকে তারা ছাড়বে না এবং অধিনায়কের সঙ্গে কোনো আলোচনাতেও বসতে রাজি নয় দলটি।

এ বিষয়ে বার্সা জানায়, এনিয়ে হয়তো তার সঙ্গে চুক্তি নবায়ন হবে, নয়তো কোনো আলোচনা নয়।

এর মানে এই যে, মেসিকে বার্সা ছাড়তে হলে অন্য ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরো দিতেই যেতে হবে। অন্যথায় ক্যাম্প ন্যু’র সঙ্গে চুক্তি নবায়ন করতে হবে। এ ব্যাপারে দু’পক্ষই তাদের নিজেদের অবস্থানে অনড়।

যদিও বার্সা এখনও মেসিকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু মেসি নিজের আগের প্রতিশ্রুতি থেকে সরে আসেননি।

আগামী রোববার নতুন কোন রোনাল্ড কোম্যানের অধীনে প্রাক মৌসুমের অনুশীলন শুরু করবেন মেসি। এর আগে করোনা ভাইরাসের পরীক্ষা করাতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসির সঙ্গে নতুন চুক্তি ছাড়া কোনো আলোচনা করবে না বার্সা

আপডেট সময় ০৮:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০