ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি: ট্রাম্প হাম ও উপসর্গে মৃত্যু:পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের মৃত্যু কার্বন মনোক্সাইডে, ধারণা পুলিশের রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কোন রকমের গুজবে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানানো হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সোশ্যাল মিডিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেসবুক পেজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড) খুলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখিত বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করা হলো।

‘এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো— স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। পরীক্ষা নেবার উপযুক্ত পরিস্থিতি হলে তখন পরীক্ষা নেওয়া হবে এবং তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হবে। ’

ভুয়া কোন পেজের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্বাস না করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়াও, ‘মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড’ নামে একটি ভুয়া পেজে লেখা আছে, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর: শিক্ষা মন্ত্রণালয়’; যা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসুত বলে জানায় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভ্যারিফাইড ফেসবুক পেজ রয়েছে। এছাড়া অন্য কোন পেজের তথ্য বিশ্বাস করে কেউ বিভ্রান্ত হবেন না। প্রয়োজনে ভ্যারিফাইড পেজ দেখে নিন।

শিক্ষা মন্ত্রণালয়ের ভ্যারিফাইড পেজ: https://www.facebook.com/moebdgov

এই পরিস্থিতিতে কোন গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে আহ্বান জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

আপডেট সময় ০৬:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০