ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম

পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মমতার বার্তা, ‘ম্যায় হুঁ না’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে ভারতে সবচেয়ে বেশি সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই প্রচারকে আরও জোরালো করতে পশ্চিমবঙ্গের এক সময়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের ওপরে ভরসা করল তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের করা টুইটে পোস্ট করা হয়েছে একটি ছবি। সেখানে মমতার ছবি দিয়ে লেখা হয়েছে ‘ম্যায় হুঁ না’। লেখা হয়েছে গভীর এক অনিশ্চয়তা ও উৎন্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। এরকম এক সময়ে পরীক্ষার্থীদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে বিজেপি শাসিত সরকার। এরকম এক ইস্যুতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সরব মমতা।

এদিকে, পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র সরকারও অনড় পরীক্ষা নেওয়া হবে সেপ্টেম্বরেই। কিন্তু নিজের অবস্থানে অনড় মমতাও। তার দাবি করোনা সংক্রমণের এই সময়ে লাখ লাখ পরীক্ষার্থীকে বিপদে ফেলা যাবে না।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল দাবি করেছেন, অভিভাবকরা চাইছিলেন পরীক্ষা নেওয়া হোক। তাই সব সতর্কতা মেনেই পরীক্ষা হবে। শিক্ষার্থীদের বাড়ির কাছেই সিট দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সংখ্যাও কমানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে।

এদিকে, পরীক্ষা পেছনোর দাবিতে গতকালই সোনিয়া গান্ধী ও ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করেন মমতা। সেখানে তিনি বলেন, করোনার এই আবহে পরীক্ষা পিছিয়ে দিতে হবে। এর জন্য মুখ্যন্ত্রীদের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। গণতন্ত্রের নামে কেন্দ্র রাজ্যগুলির ওপরে বুলডোজার চালাচ্ছে। চলুন সুপ্রিম কোর্টে যাই। এ নিয়ে সেখানেই আলোচনা হোক। পরীক্ষার্থীরা যন্ত্রণার মধ্যে রয়েছে। একরম স্বৈরতান্ত্রিক সরকার দেখিনি। পরীক্ষার্থীদের কথা ভেবে আমাদের সরব হতেই হবে। প্রসঙ্গত, চিঠি লিখে প্রধানমন্ত্রীকে এনিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার আবেদন করেছেন তৃণমূল নেত্রী।

পরীক্ষা নিয়ে মমতা যেভাবে সরব হয়েছেন তাতে তিনি খানিকটা হলেও বুঝিয়ে দিতে পেয়েছেন বিজেপিকে টক্কর দেওয়ার মতো নেতা একমাত্র তিনিই। বুধবারের বৈঠকে মমতার যুক্তিকে সমর্থন করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল

পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মমতার বার্তা, ‘ম্যায় হুঁ না’

আপডেট সময় ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০