ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আওয়ামী লীগ নেতা হত্যাচেষ্টা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী মিলি আক্তারকে (৪২) গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের মনিপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পৃথক স্থান থেকে মিলির পরকীয়া প্রেমিক সাইদুর রহমান জাহিদকেও গ্রেফতার করেছে পুলিশ। পরে মিলি ও জাহিদকে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

পুলিশ ও মামলার সূত্র জানায়, চলতি মাসের ২০ তারিখ ভোররাতে ঘুমন্ত অবস্থায় ইলিয়াস আহম্মেদকে মসলা বাটার শিল (নোড়া) দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন স্ত্রী মিলি আক্তার। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ২৩ আগস্ট ইলিয়াস নিজে বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র আসামি ও অজ্ঞাতনামা আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া বলেন, স্বামীকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রীকে আমরা ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে  । তাকে ও তার পরকীয়া প্রেমিক জাহিদকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আজ আদালতে তোলা হবে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ফেসবুকের মাধ্যমে মিলির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান জাহিদের সাথে পরিচয় হয়। জাহিদ চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি জানিয়েছেন, দাম্পত্য জীবনে কলহ, তর্কবিতর্কের কারণেই নোড়া দিয়ে স্বামীকে মাথায় আঘাত করেন। আঘাত করেই তিনি ঢাকায় এসে একজনের বাসায় আত্মগোপনে ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আওয়ামী লীগ নেতা হত্যাচেষ্টা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

আপডেট সময় ০৪:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০