ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কমলাকে ট্রাম্পের খোঁচা, নারী প্রেসিডেন্ট হলে ইভাঙ্কাই সেরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে গিয়ে নিজের মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন। যুক্তরাষ্ট্রে কোনো নারী প্রেসিডেন্ট হলে তার মেয়ে ইভাঙ্কাই হবেন সেরা বলে দাবি করেছেন তিনি। শুক্রবার নিউ হাম্পশায়ারে রিপাবলিকান পার্টির শোভাযাত্রায় গিয়ে হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদের প্রত্যাশী ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে ইভাঙ্কার তুলনা করে একথা বলেন ট্রাম্প।

তিনি এসময় কমলা হ্যারিসকে (৫৫) নজিরবিহীন আক্রমণ করেন। জানা গেছে, কমলা এবার প্রেসিডেন্ট পদেই নির্বাচন করতে চেয়েছিলেন। তবে প্রার্থিতা জয়ের দলীয় লড়াইয়ে শুরুতেই বাদ পড়ে যান তিনি। পরে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তাকে রানিংমেট ঘোষণা করেন।

সেই প্রসঙ্গ তুলে ধরে ডেমোক্রেটিক পার্টির উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তারা এমন একজনকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী বানিয়েছে, যার কোনো যোগ্যতাই নেই ভাইস প্রেসিডেন্ট হওয়ার। কারণ, সে আগেই ফেল করেছে। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারির আগেই তিনি ছিটকে পড়েছেন, পপুলার সমর্থনের অভাবে। তিনি আপনাদের প্রেসিডেন্ট হতেন, আমি সেটি মনে করি না।

ট্রাম্প বলেন, কেবল ভাইস প্রেসিডেন্ট নয়, যুক্তরাষ্ট্রে কোনো নারী প্রেসিডেন্ট আসুক, সেটি আমিও চাই। তবে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার মতো কোনো সক্ষমতাই নেই। সে তুলনায় আমার মেয়ে ইভাঙ্কা অনেক ভালো প্রার্থী। এসময় সমর্থকদের মধ্য থেকে কেউ ইভাঙ্কা বলে চিৎকার করলে ট্রাম্প সেদিকে তাকিয়ে বলেন, তারা সবাই বলছে, আমরা ইভাঙ্কাকে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কমলাকে ট্রাম্পের খোঁচা, নারী প্রেসিডেন্ট হলে ইভাঙ্কাই সেরা

আপডেট সময় ০৪:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০