ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা

দৌলতপুরে প্রকাশ্যে এমপির ভাইকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশার ফুফাতো ভাই হাসিনুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর বাজারে এই হামলার ঘটনা ঘটে। পরে পৌনে নয়টার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

নিহত হাসিনুর রহমান দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার মৃত ডা. জাকির হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির এরিয়া ম্যানেজার ছিলেন।

স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকায় শাহাবুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। শাহাবুলের হত্যার পরে দ্বন্দ্ব আরও ভয়াবহ আকার ধারণ করে। শনিবার সকালে হাসিনুর রহমান বাজারে মাছ কিনতে যান। এ সময় পেছন থেকে নিহত শাহাবুলের বাবা মজিবর রহমান রামদা দিয়ে হাসিনুরকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে নয়টার দিকে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশিকান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী

দৌলতপুরে প্রকাশ্যে এমপির ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০