ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হ্যারিকেন লরায় লণ্ডভণ্ড লুইজিয়ানা-টেক্সাস, মৃত্যু বেড়ে ১৪

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

শক্তিশালী হ্যারিকেন লরার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমেরিকার লুইজিয়ানা ও টেক্সাস উপকূল। উপকূলজুড়ে লরার ছোবলের ক্ষতচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। লরার আঘাতে লুইজিয়ানা ও টেক্সাসে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে লুইজিয়ানায় প্রাণ গেছে ১০ জনের। আর টেক্সাসে ৪জনের।

প্রাণহানি কম হলেও ২৪০ কিলোমিটার বেগের এই হ্যারিকেনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিদ্যুৎশূন্য হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পানিবন্দিও হয়েছেন লাখো মানুষ। এছাড়া একটি শিল্পাঞ্চল এলাকায় কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। বিদ্যুৎ সংযোগ মেরামত করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা চেয়েছেন লুইজিয়ানোর গভর্নর জন বেল এডওয়ার্ডস।

দুই অঙ্গরাজ্যে কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। ধ্বংস্তূপ অপসারণে ন্যাশনাল গার্ডের দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
হ্যারিকেন লরাকে ভয়াবহ দুর্যোগ আখ্যা দিয়েছেন লুইজিয়ানা ও টেক্সাসের গভর্নররা। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কিছু সময় লাগবে বলে জানিয়েছেন তারা।

শনিবার ২৯ আগস্ট ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে লরা তাণ্ডব চালিয়েছিল হাইতিতে। সেখানে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। লরা লুইজিয়ানার উপকূলে হানা দেয় ভয়াবহতার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ চতুর্থ ক্যাটাগরির হারিকেন হিসেবে। কিন্তু ভূ-পৃষ্ঠে আঁছড়ে পড়ার পর সেটির মাত্রা কমে যায়, গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হ্যারিকেন লরায় লণ্ডভণ্ড লুইজিয়ানা-টেক্সাস, মৃত্যু বেড়ে ১৪

আপডেট সময় ০১:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০