ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:   

বগুড়ার ধুনট উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে সাথী খাতুন (২২) নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ধুনট থানায় এ ঘটনায় ওই গৃহবধূর চাচা আলম সেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার জোড়খালি গ্রামের প্রবাসী শাহজাহান আলীর মেয়ে সাথি খাতুনকে প্রায় ৩ বছর আগে বিয়ে করেন গজারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে প্রসাধনী সামগ্রী বিক্রেতা সাজু মিয়া। বিয়ের সময় ৭০ হাজার টাকা যৌতুক দেন সাথীর বাবা। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

এদিকে এক বছর আগে থেকে সাজু মিয়া তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে আরও ৩ লাখ টাকা যৌতুক আনতে বললে সাথীর মা-বাবা অতিরিক্ত যৌতুকের টাকা দিতে রাজী হয়নি। এ কারণে ক্ষুব্ধ হয়ে সাথীর ওপর সাজু ও তার মা-বাবা বিভিন্নভাবে নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে ২৩ আগস্ট বিকেলে সাথীর শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ। এতে সাথীর শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

খবর পেয়ে সাথীর পরিবারের লোকজন স্বামীর বাড়ি থেকে সাথীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে সাথীর চাচা আলম সেখ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাজু মিয়া ও তার মা-বাবা এবং বোনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে সাজু ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৯:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০