ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলকে পাত্তা দিচ্ছে না সৌদি, নেতানিয়াহুর গোপন বৈঠক বাতিল সৌদি যুবরাজের!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইসরায়েল ইস্যুতে সরগরম মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য বাড়ানোর প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমিরাতের সাথে সম্পর্ক স্থাপন ও অন্যান্য দেশের সাথেও আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরবকে নিয়েও বেশ গুঞ্জন। তবে শুরু থেকেই সৌদি আরব ইসরায়েলকে পাত্তা দিচ্ছে না। এবার মার্কিন মধ্যস্থতায় আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একটি গোপন বৈঠকও বাতিল করলেন সৌদির ডি-ফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

জানা গেছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনের পরপরই বৈঠকটি হওয়ার কথা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছেন, সম্পূর্ণ গোপনীয়তা রক্ষার কথা থাকলেও তা না হওয়ায় বৈঠকটি বাতিল করতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সমর্থনে সৌদি আরব ও ইসরায়েলের নেতাদের করমর্দনের সুযোগ তাই আপাতত নষ্ট হলো। মিডল ইস্ট মনিটর বলছে, বৈঠকটি দেশ দুটির মধ্যে সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করার আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সেই পথে যাওয়ারই ইঙ্গিত।

বিন সালমান ও ট্রাম্পের মধ্যকার যৌথ চুক্তির অংশ ছিল এই বৈঠক। ট্রাম্প এবং কুশনারের জোরাজুরিতে যুবরাজ সালমান বৈঠকে অংশ নিতে রাজি হন জানিয়ে মিডল ইস্ট মনিটর বলছে, শান্তির দূত হিসেবে সৌদি আরবের ডি-ফ্যাক্টো নেতা যুবরাজ সালমানের জন্য এটাকে সুযোগ হিসেবেই দেখেছিল রিয়াদ কর্তৃপক্ষ।
বিন সালমানের এই বৈঠক বাতিলের ঠিক আগে আগে গত শুক্রবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত ত্রিপাক্ষিক বৈঠক বাতিলের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিরোধিতা করায় বৈঠকটি বাতিল হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েলকে পাত্তা দিচ্ছে না সৌদি, নেতানিয়াহুর গোপন বৈঠক বাতিল সৌদি যুবরাজের!

আপডেট সময় ০৭:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০