ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সারাদিন পাশেই ছিলেন খুনি, বুঝতে পারেননি বশির

আকাশ জাতীয় ডেস্ক: 

বশির উদ্দিনের (৫৫) ভ্যানে করে সারাদিন ঘুরে বেড়িয়েছেন তার পূর্বপরিচিত রঞ্জু মন্ডল। দুজন গল্প করেছেন, একসঙ্গে চা পান করেছেন। বশির ভাবতেও পারেননি এই রঞ্জুর হাতেই তার প্রাণ যাবে।

কুষ্টিয়ার ভ্যানচালক বশির উদ্দিন হত্যার ঘটনায় গ্রেফতার রঞ্জু মন্ডল পুলিশকে এমন তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার চরগোপালপুর-মিটন সড়কের পাশে ধানক্ষেত থেকে বশির উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি পাশের উপজেলা কুমারখালীর সাঁওতা গ্রামে।

পরে এ ঘটনার তদন্তে নামে পুলিশ। তারা প্রথমে বশিরের ভ্যানটি উদ্ধার করে সদর উপেেজলার নগর মোহাম্মদপুর গ্রামে আনজেরা নামে এক গৃহবধূর বাড়ি থেকে। আনজেরা পুলিশকে জানান, তার চাচাতো ভাই রঞ্জু রাতে ভ্যানটি রেখে গেছেন। পরে মঙ্গলবার রাতে সাঁওতা গ্রামের শ্বশুরবাড়ি থেকে আটক হন রঞ্জু।

বুধবার দুপরে পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান আটক রঞ্জুর বরাত দিয়ে বলেন, নিহত বশির ও রঞ্জুর শ্বশুরবাড়ি একই এলাকায়। এই সূত্র ধরে দুজনের পরিচয়। রঞ্জু নিজের মায়ের খোঁজ-খবর রাখতেন না, ভরণ-পোষণও দিতেন। তিনি বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতে থাকতেন। বশিরের বিষয়টি ভালো লাগেনি। তিনি প্রায়ই মাকে ভরণপোষণ দেওয়ার জন্য রঞ্জুকে অনুরোধ করতেন। এতে ক্ষুব্ধ হন রঞ্জু। এ নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এই ক্ষোভ থেকে বশিরকে হত্যার পরিকল্পনা করেন রঞ্জু। পরিকল্পনা অনুযায়ী গত ২৪ আগস্ট সকালে ২০০ টাকা দিয়ে বশিরের ভ্যান ভাড়া করেন রঞ্জু। তিনি সারাদিন বশিরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেন। একসঙ্গে চা-ও পান করেন। এক ফাঁকে বিআরবি ক্যাবলস’র কাছে ইট কেনা-বেচার দোকানের সামনে এসে প্রস্রাব করার কথা বলে ভ্যান থেকে নেমে কৌশলে একটি ইট নিয়ে লুঙ্গির আড়ালে রেখে পুনরায় ভ্যানে ওঠেন। পরে রাত ১০টার দিকে চরপাড়া মাঠের মধ্যে বাথরুমে যাবেন বলে বশিরকে ভ্যান থামাতে বলেন। তার কথায় ভ্যান থামালে রঞ্জু লুঙ্গির ভেতর থেকে ইট বের করে বশিরের মাথার মাঝখানে সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বশিল মারা যান। পরে রঞ্জু মৃতদেহটি রাস্তার পাশের ধান ক্ষেতে রেখে ভ্যান নিয়ে চলে যান। রঞ্জু সদর উপজেলার মেটন গ্রামের সালামত মন্ডলের ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সারাদিন পাশেই ছিলেন খুনি, বুঝতে পারেননি বশির

আপডেট সময় ০৬:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০