ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃত্যু গুঞ্জন উড়িয়ে ফের জনসম্মুখে কিম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মৃত্যু গুঞ্জন উড়িয়ে দিয়ে আবারও জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ বুধবার করোনা ভাইরাস ও দেশটির দিকে ধেয়ে আসা সম্ভাব্য টাইফুন ‘ভাবী’ মোকাবিলায় তার সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ বৈঠকে নির্দেশনা দিয়েছেন তিনি।খবর বিবিসির।

বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল, মৃত্যু হয়ে থাকতে পারে উত্তর কোরিয়ার শাসক কিম জন উনের। কিংবা মৃত্যু না হলেও কোমায় আছেন তিনি। তবে বরাবরের মতো এবারও সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এলেন কিম। বিবিসি এক প্রতিবেদনে জানায়, মহামারি করোনাভাইরাস ও ধেয়ে আসা সম্ভাব্য টাইফুন ‘বাভি’ মোকাবিলায় আজ বুধবার সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বৈঠকে নির্দেশনা দিয়েছেন বলে দেশটির সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাবেক এক কূটনীতিক কোরিয়া হেরাল্ডকে বলেন, চীনের অজ্ঞাত একটি সূত্র তাঁকে জানিয়েছে, কিম ‘কোমায় আছেন’। তবে তাঁর এখনো মৃত্যু হয়নি। এরপর কয়েকদিন ধরে যুক্তরাজ্যের মিরর ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পোস্টসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছিল, কিমের স্বাস্থ্য ভালো নেই। মৃত্যু হয়ে থাকতে পারে তাঁর।

সম্প্রতি বোন কিম ইয়ো জংয়ের হাতে বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বাড়তি দায়িত্ব দেওয়ার কারণে কিমের এবারের মৃত্যুর গুঞ্জন বেশি জোরালো ছিল। সব অনিশ্চয়তা ভণ্ডুল করে দিয়ে ফের জনসম্মুখে হাজির হলেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সভায় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মৃত্যু গুঞ্জন উড়িয়ে ফের জনসম্মুখে কিম

আপডেট সময় ০৫:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০