ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আসছে

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। দুই দিনের মধ্যে এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, শিগগিরই বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার এই পরিকল্পনার প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। একইসঙ্গে তা নির্দেশনা আকারে স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছিলেন, বিদ্যালয় খুলে দেয়ার অন্তত ১৫ দিন আগ থেকে স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। স্কুলে প্রবেশের আগে অবশ্যই হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে। সবধরনের স্বাস্থ্যবিধি মেনে স্কুলে যেতে হবে।

পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয় খুলে দেয়ার পর সামাজিক দূরত্ব নিশ্চিত করতে একেকটি বেঞ্চে দুজন করে শিক্ষার্থীকে বসানো হবে বলেও জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, দুই সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ২৫ আগস্টের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আসছে

আপডেট সময় ১০:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০