ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনবিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চীনের সব সময়ের বন্ধু হিসেবে খ্যাত পাকিস্তান। কয়েকদিন আগেই ইমরান খান জানিয়েছেন পাকিস্তানের ভবিষ্যৎ হল চীন, আর চীন নেপাল ও আফগানিস্তানকে বার্তা দিয়ে জানিয়েছে ‘পাকিস্তানের মতো হও’। এমন অবস্থায় এই সখ্যতার মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হাজার হাজার মানুষ।

প্রতিবাদের আগুন

সোমবার রাতেই পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে প্রবল ক্ষোভের আগুন জ্বলে উঠতে দেখা যায়। রাতের অন্ধকারে হাতে মশাল নিয়ে স্থানীয়রা বিক্ষোভে সরব হয়েছেন। তাদের বিক্ষোভ মূলত চীনের বিরুদ্ধে। স্লোগান ছিল ‘নদী বাঁচাও, মুজ্জাফরাবাদ বাঁচাও’।

চীনের বিরুদ্ধে কেন ক্ষোভ?

বহু কোটি টাকা খরচে চীনের সহায়তায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একটি বাঁধ তৈরি করছে ইমরান খান সরকার। নীলম-ঝিলম নদীর ওপর এই বাঁধ তৈরি হলে ভারতে তথা কাশ্মীরের মানুষের সমস্যা বাড়ছে। এতে ভারত অধিকৃত কাশ্মীর পানিসংকটে ভুগবে। আর তাতে পরোক্ষে মদত যোগাচ্ছে চীন। সেই চীনের বিরুদ্ধেই এদিন প্রবল ক্ষোভে ফেটে পড়েন পাকিস্তান অধিকৃত কাশ্মীরবাসী।

‘নিলম ঝিলম বহেনে দো…’

পাকিস্তানের অধিকৃত আজাদ পট্টনে, কোহালা জলবিদ্যুৎ কেন্দ্রের একটি তাবড় প্রকল্প চালু হতে চলেছে। চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্প হল এই কোহালা। যে প্রকল্প কার্যত নীলম-ঝিলমের গতিপথকে রোধ করবে। কারণ সেখানে বাঁধ দেওয়া হবে। আর তার বিরুদ্ধেই প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা। তাদের স্লোগান ছিল ‘নিলম ঝিলম বহেনে দো…’।

চীনের গেজউবা গ্রুপের সহায়তার এই বাঁধ নির্মিত হচ্ছে । যার হাত ধরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিজের অধিকারের দাপট আরও বাড়ানোর কথা ভাবছে পাকিস্তান। অন্যদিকে, চীনের বিস্তারবাজের দাপটের নেশাও অক্ষুণ্ণ থাকছে এই প্রকল্পের হাত ধরে। আর এই সমস্ত আর্থিক ও রাজনৈতিক স্বার্থ মুনাফার মাঝে কাশ্মীরবাসী অসহায় মনে করছে নিজেদের। সূত্র: ওয়ান ইন্ডিয়া, রিপাবলিক ওয়ার্ল্ড

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনবিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর

আপডেট সময় ০৪:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০