ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

অনুমতি ছাড়া গান ব্যবহার করায় ৬ লাখ টাকা জরিমানা দিলেন শাকিব

আকাশ বিনোদন ডেস্ক :  

‘পাসওয়ার্ড’ ছবিতে অন্যের গান ব্যবহার করে বিপাকে পড়েছিলেন শাকিব খান। এ নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। সম্প্রতি ৬ লাখ টাকা পরিশোধ করে সে ঝামেলা মিটিয়েছেন শাকিব। মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেন শাকিব নিজেই।

ছবিটির ‘পাগল মন’ শিরোনামের গানে ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’ গানের অংশ ব্যবহার করায় গত ২৮ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারায় অভিযোগ করা হয়েছিলো। অনুমতি ছাড়া গানের অংশ ব্যবহার করায় একটি মোবাইল অপারেটর ব্র্যান্ডের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।

গানটির শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশও পাঠান প্রযোজক শাকিব খানের কাছে।

শোনা যাচ্ছে, গানটি ব্যবহারের জন্য ‘পাসওয়ার্ড’ ছবির প্রযোজক শাকিব খান ‘পাগল মন’ গানের মূল শিল্পী দিলরুবা খান, গীতিকার কায়সার আহমেদ ও সুরকার আশরাফ উদাসকে ২ লাখ করে মোট ৬ লাখ টাকা প্রদান করেছেন।

এ প্রসঙ্গে ব্যারিস্টার ওলোরা আফরিন জানিয়েছেন, সম্প্রতি একটি সফল বৈঠক হয়েছে, যেখানে এ গান নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে।

জানা গেছে, ৩১ জুলাই দুই পক্ষই আলোচনায় বসে। তবে সেখানে শাকিব নিজে উপস্থিত না হয়ে তিনজন প্রতিনিধি পাঠিয়েছিলেন। তারাই এ গানের শিল্পী, গীতিকার, সুরকার ও তাদের আইনজীবীর সঙ্গে ৬ লাখ টাকার মাধ্যমে সমঝোতায় পৌঁছান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

অনুমতি ছাড়া গান ব্যবহার করায় ৬ লাখ টাকা জরিমানা দিলেন শাকিব

আপডেট সময় ১০:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০