ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

বনলতা সেন রূপে মিথিলার অবতার

আকাশ বিনোদন ডেস্ক :  

‘সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন/ থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ’ জীবনানন্দ দাশের এই কবিতার বনলতা সেন হয়েই যেন ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

মিথিলার স্বামীর ঘর ওপার বাংলায়। চলমান করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ঢাকায় ‘আটকা’ পড়েছিলেন তিনি। এরইমধ্যে মেয়ে আইরা তাহরিম খানকে সাথে নিয়ে বিশেষ ব্যবস্থায় সড়ক পথে কলকাতায় গিয়েছেন মিথিলা। মিথিলাকে নিতে স্বামী সৃজিত মুখার্জি বেনাপোল স্থলবন্দরের ওপারে ভারতীয় সীমান্ত পেট্রাপোলে চলে আসেন। বলা যায় দীর্ঘদিনের পর এই মিলন মেলা। স্বাভাবিকভাবেই জীবনানন্দকে হৃদয়ে ধারণ করতে পারেন মিথিলা, বলতেই পারেন— সব পাখি ঘরে আসে— সব নদী— আর সঙ্গে ঘরে ফেরার ছবি। সেই বনলতার সঙ্গে একাত্ম হয়েই যেন অনিন্দ্যসুন্দর একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন মিথিলা। আর তা মুহূর্তেই ভক্তদের মধ্যে সাড়া ফেলে।

ফেসবুকে মাত্র ৬ ঘণ্টাতেই ছবিটিতে মোট রিঅ্যাক্ট পড়েছে অন্তত ৫১ হাজার, আর কমেন্ট ৫ হাজারের বেশি। তবে স্বাভাবিকভাবেই এদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের একটি অংশ সবখানে যেমন নেতিবাচক মন্তব্য করেন, ঠিক তেমনই মিথিলার এই ছবিতেও অনেকের নেতিবাচক মন্তব্য রয়েছে। শুধু শাড়ি পরে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ আমলের কিংবা জীবনানন্দের কল্পনার অনুকরণে বনলতা রূপে তোলা এই ছবিতে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, বেশিরভাগ ফলোয়ারই ছবিটিকে পছন্দের তালিকায় নিয়েছেন।

আপাতত জানা যাচ্ছে না আসলে কেন তোলা এই ছবি। নাকি নতুন কোনো সিনেমা বা ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তার স্বামী তথা পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাতা সৃজিতের হাত ধরে! অথবা নিছক সৃজিতের বনলতা সেন হয়েই যেন ধরা দিয়েছেন, ‘থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বনলতা সেন রূপে মিথিলার অবতার

আপডেট সময় ১০:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০