ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

হেলিকপ্টারে ঢাকায় করোনা আক্রান্ত সাংসদ দবিরুল ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক:

করোনায় আক্রান্ত ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

দুপুর ২টায় জেলার বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টারে সাংসদ দবিরুল ইসলামের সঙ্গে ছিলেন তার বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন ও বড় মেয়ে মুক্তি ইসলাম।

ঢাকায় পৌঁছানোর পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হবে বলে জানান বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম।

তিনি জানান, এখন পর্যন্ত সাংসদের শরীরে করোনার কোনো উপসর্গ দেখা দেয়নি। তারপরও যেহেতু তিনি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত, সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য তাকে পারিবারিকভাবে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সাংসদ দবিরুল ইসলামের বড় ছেলে সুজন জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম গত শনিবার করোনার নমুনা দেন এবং রবিবার দিনাজপুর মেডিকেল হাসপাতালের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

হেলিকপ্টারে ঢাকায় করোনা আক্রান্ত সাংসদ দবিরুল ইসলাম

আপডেট সময় ০৬:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০