ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৩ কোটি ইউটিউব ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তথ্য ফাঁস

আকাশ আইসিটি ডেস্ক : 

প্রায় ২৩৫ মিলিয়ন বা ২৩ কোটি ব্যবহারকারীদের ইউটিউব ও ইনস্টগ্রামের ডেটা ফাঁস হয়ে গেছে। যার মধ্যে ইউজারদের কন্ট্যাক্ট ডিটেইলস, নাম, ছবি ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।

ডিপ সোশ্যাল নামের একটি কোম্পানি ইনস্টাগ্রাম এবং ইউটিউবের ডেটাবেস থেকে ইউজারদের ওয়েব-স্ক্র্যাপড ডেটা অ্যাক্সেস করছে।

ওয়েব স্ক্র্যাপিং বলতে আসলে বিভিন্ন সাইটের ওয়েব পেজ থেকে ডেটা সংগ্রহের পদ্ধতিকে বোঝায়। জানিয়ে রাখি, এই পদ্ধতিটি বেআইনি না হলেও ইউজারদের গোপনীয়তার জন্য এটি কোনোভাবেই সম্মত নয়।

এই বিষয়ে সিকিউরিটি রিসার্চার বব ডিয়াচেনকো জানিয়েছেন, ইনস্টাগ্রাম ও ইউটিউব ডেটাবেসের অনুরূপ তিনটি কপি ১ আগস্টের মধ্যে ফাঁস হয়। ওই ডেটাবেস থেকে ইউজারদের প্রোফাইলের নাম, ছবি, বয়স, লিঙ্গ, অ্যাকাউন্টের বিবরণ, ফলোয়ার ইত্যাদি তথ্য এবং ইমেল আইডি প্রকাশ পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ফাঁস হওয়া ডেটা স্ক্যাম বা ফিশিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।

ডিপ সোশ্যালের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, এটি হংকং-ভিত্তিক ফার্ম ‘সোশ্যাল ডেটা’র দ্বারা পরিচালিত। সোশ্যাল ডেটা, গোটা বিষয়টি স্বীকার করে এবং ডেটা অ্যাক্সেস বন্ধ করে দেয়। পরে, সংস্থাটি ডিপ সোশ্যালের সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দেয়। যদিও সোশ্যাল ডেটা সংস্থাটি ‘দ্য নেক্সট ওয়েব’-কে জানিয়েছে, কোনোমতেই গোপনে ডেটা অ্যাক্সেস করা হয়নি।

প্রসঙ্গত, গত বছরেও এমন একটি ডেটা স্ক্র্যাপিংয়ের ঘটনা সামনে আসে, যেখানে লক্ষ লক্ষ ফেসবুক ইউজারের ডেটা ফাঁস হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২৩ কোটি ইউটিউব ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তথ্য ফাঁস

আপডেট সময় ১০:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০