ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

তাদের জনসমর্থনের জোয়ার দেখে,ভয় পেয়ে একটি বড় দল আতঙ্ক ছড়াচ্ছে: নাহিদ

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, তাদের ক্রমবর্ধমান জনসমর্থনের জোয়ার দেখে একটি বড় দল বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়িয়ে এবং ভয়ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, ভোটকেন্দ্র দখল কিংবা ভয় দেখিয়ে মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হলে তা কোনোভাবেই সফল হবে না। জনগণই ভোটকেন্দ্র পাহারা দেবে এবং তাদের প্রকৃত প্রতিনিধিকে বিজয়ী করবে।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় এনসিপির নির্বাচনী প্রতীক শাপলা কলির পক্ষে ভোট চাইতে যান নাহিদ ইসলাম। এ সময় তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটের গুরুত্ব তুলে ধরেন। পরে ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এনসিপি পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতির রাজনীতিকে স্পষ্টভাবে ‘না’ বলছে। বিপরীতে ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা ‘হ্যাঁ’ বলছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে নিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি নির্বাচনী পথসভা নিয়ে বাঁশতলা থেকে রামপুরা ব্রিজের দিকে অগ্রসর হন তারা। পরে নাহিদ ইসলাম বনশ্রী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করে রামপুরা উত্তর ও দক্ষিণ এলাকায় নির্বাচনী প্রচার চালান।

ঢাকা-১১ আসনটি রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের কিছু অংশ নিয়ে গঠিত। এ আসনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে মিশে কাজ করেছেন এবং এলাকার মানুষ তাঁকে ভালোভাবেই চেনে। তাঁর ভাষ্য, এই এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট, গ্যাস, বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যা বিরাজ করছে। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, এবারের নির্বাচন ১৬ বছরের ‘ফ্যাসিবাদী শাসনের’ পর প্রথম নির্বাচন, যা একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, তা কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বরং গণতন্ত্র, সাম্য ও দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য।

তিনি জোর দিয়ে বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়; এটি রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

তাদের জনসমর্থনের জোয়ার দেখে,ভয় পেয়ে একটি বড় দল আতঙ্ক ছড়াচ্ছে: নাহিদ

আপডেট সময় ১২:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬